লুৎফুর রহমান কাপাসিয়া :
কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক আয়োজিত এই কর্মশালায় মোট ৫১ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল লক্ষ্য ছিল কৃষকদের মাঝে জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার, উপকারিতা ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অলি ভৌমিক, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান, আরএসএম (মানিকগঞ্জ অঞ্চল) মোঃ আনিসুর রহমান এবং স্থানীয় ডিলার মোঃ জাহিদুল ইসলাম।
কর্মশালায় উপজেলা কৃষি অফিসার অলি ভৌমিক জৈব বালাইনাশকের ব্যবহার, উপকারিতা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা কৃষকদের মাঝে তুলে ধরেন। এছাড়াও আরএসএম মোঃ আনিসুর রহমান সবজি বীজ, জৈব বালাইনাশক এবং ধান বীজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কৃষকদের সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে কৃষি অফিসারের মাধ্যমে কৃষকদের মাঝে সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করেন । স্থানীয় ডিলার মোঃ জাহিদুল ইসলামের বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
[caption id="attachment_5129" align="aligncenter" width="2448"]
ভিভো আপনার পছন্দের জুতার সমারোহ[/caption]