মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এম এ হান্নান। বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এ আসনে বিএনপি প্রার্থী এম এ হান্নান পেয়েছেন ৬৭৭৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫১২১ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ২৭৩৮২৭ জন। এর মধ্যে পুরুষ ১,৪৬,০৭০, নারী ১,২৯,২৬২ এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
ভোটকেন্দ্র ছিল ৮০টি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে উল্লাসিত হয়ে পড়েন।
বিজয়ী প্রার্থী এম এ হান্নান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
