সাংসদ এম এ হান্নানকে জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান সংসদ সদস্য হিসেবে নিরঙ্কুশ জয় লাভ করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১১ টায় নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হল রুমে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া, আলমগীর মিয়া, মনির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়ের সময় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া নবর্নিবাচিত সাংসদ এম এ হান্নানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ি অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, নাসিরনগর উপজেলাতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসাবে এমএ হান্নান ভাই সংসদ সদস্য  নির্বাচিত হওয়ায়  ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। উনার এই জয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে  বলিষ্ঠ ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com