বাংলা প্রতিদিন নিউজ :
দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এটা (হাম) বজ্রপাতের মতো হঠাৎ এসেছে। এ ব্যাপারে তাই আমাদের কোনো প্রস্তুতি ছিল না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাম শুরু হওয়ার আগেই আমরা হিসাব করে ভ্যাকসিনের জন্য করোনাকালীন সময়ে অব্যবহৃত ৬০৪ কোটি টাকা এডিবির মাধ্যমে ইউনিসেফের কাছ থেকে ইপিআইয়ের জন্য সংগ্রহ করার বিষয়টি এরইমধ্যে ক্যাবিনেট থেকে পাস করে দিয়েছি। আমরা গ্যাভির কাছ থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য হামের টিকা ধার নিয়েছি।
বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হলেন গোলাম সারওয়ার লিয়াকত তিনি আরও বলেন, আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে। এ সময় দেশের এই সংকটময় মুহূর্তে সবস্তরের স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট, তা আমরা অবগত হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, অতি দ্রুত সময়ে আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তার আগে দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহযোগিতা চাইছি।
