কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার
চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এস এম সোলাইমান এর উদ্যোগে সংগঠনের নিজস্ব অর্থায়নে খানাখন্দভরা ভরা চলাচলের অনুপযোগী একটি রাস্তা মেরামত করা হয়েছে।
চাঁদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের
ছোটসোনারুয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দক্ষিণ দিকে চলাচলের রাস্তাটি প্রবল বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
রাস্তার এমন বেহাল দশা দেখে এগিয়ে আসেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জনগণের চলাচলের সুবিধার্থে তাঁরা নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেন।
অনুপযোগী রাস্তাটিতে সিমেন্ট বালু ও ইট দিয়ে ঢালাইয়ের মাধ্যমে মেরামতের কাজ করা হয়।
চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম সোলাইমান বলেন, রাস্তাটিতে প্রচুর মানুষ যাতায়াত করেন। স্থানীয় লোকজনকে এ রাস্তা দিয়ে মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও হাটবাজারে যেতে হয়। প্রবল বর্ষনে রাস্তায় পেক কাঁদা ও গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তা মেরামত মতো মহতি কাজে এগিয়ে এসেছে।
ভবিষ্যতেও জনসেবামূল কাজ অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
