বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

গাজীপুর -৪ কাপাসিয়া আসনে বিএনপি -জামায়াতে ইসলামী সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ)   জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব ( কাস্তে), আমজনতা পার্টি মনোনীত জাকির হোসেন (প্রজাপতি), চরমোনাই মনোনীত কাজিম উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির (লাঙ্গল) মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর দপ্তরের কর্মকর্তারা ৬ জনের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১২:৫০ টায় বিএনপি দলীয় মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে বিকাল ৩টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আরো ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা সকলেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রশাসন সবাইকে সমান সুযোগ দিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন বলে আশা করেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন এ দপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ সময পর্যন্ত তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।
এছাড়া গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসারের কার্য্যালয়ে আরো দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানাযায়। এরা হলেন মেজর( অব:) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু ও ড: মো: আবুল হাসেম চৌধুরী।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

গাজীপুর -৪ কাপাসিয়া আসনে বিএনপি -জামায়াতে ইসলামী সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com