সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকৃতরা হলেন ১.আব্দুল আলী আজম (২৫) কালীগঞ্জ এলাকার সুরত আলীর ছেলে এবং কাপাসিয়া থানার বোয়াল এলাকার মানিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫)। এই ঘটনায় খোকন মিয়া (৪৫) নামে আরও এক অভিযুক্ত পালিয়ে গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া থানার এসআই (নিঃ) পলাশ বাউনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তিলশুনিয়া এলাকার হালিম পালোয়ানের টেকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে আটক হন আজম ও সোহেল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে আজমের কাছ থেকে ১০ পিস এবং সোহেলের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামি খোকন মিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ২.৩ গ্রাম। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন। মোবাইল : 01716010002

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com