বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের” বার্ষিক শিক্ষা সফর আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।। কাপাসিয়া :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের” বার্ষিক শিক্ষা সফর আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টে শিক্ষার্থীরা দিনব্যাপী আনন্দ করে বেড়িয়েছে। জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিশাল পার্কের বিভিন্ন রাইড উপভোগ করেন। সাংস্কৃতিক পর্বে মনোজ্ঞ নৃত্য ও গান পরিবেশন করা হয়। সবশেষ লটারি ড্র অনুষ্ঠিত হয় এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এর আগে রিসোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কলেজ শাখার অধ্যক্ষ মোঃ সোহরাওয়ার্দী, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, মনিরা ভূঁইয়া শম্পা, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তার, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেন রিপন, প্রভাষক আহমেদ জুনায়েদ, প্রভাষক সোহরাব হোসেন, প্রভাষক শাকিব, সাংবাদিক আনিসুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক মন্ডলী ও কর্মচারীদের আন্তরিকতা ও দক্ষতায় শান্তিপূর্ণ ভাবে শিক্ষা সফরটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন বিদ্যালয়ের ইনচার্জ হাবিবুল হাসান শাকিল ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস নদী। উল্লেখ্য, ভ্রমণ মানুষকে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার। ক্ষুদ্র এ মানব জীবনকে দান করে গতিশীলতা। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। এছাড়া দেশের বাইরে সফরের মাধ্যমে তারা নানা দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার সাথে পরিচিত হতে পারে যা তাদের জ্ঞানের সীমাকে প্রসারিত করে। বই পড়ে যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়। শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয়ে উঠে পরিপূর্ণ শিক্ষা। নানা রকম ব্যবহারিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ পূর্ণতা অর্জন করা যায়। এসব কর্মকান্ডের মধ্যে শিক্ষা সফর অন্যতম। শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না, বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের" বার্ষিক শিক্ষা সফর আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com