বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শ্রীপুরে পৌর আ.লীগ অফিসে আগুন ; আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।। বাংলা প্রতিদিন :

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পায়। এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে থাকে। পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনলাগা কক্ষে গিয়ে দেখা গেছে ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কেবা কারা আগুন দিয়েছে এটি কেউ স্পষ্টত বলতে পারেনি।

সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের উপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিক ভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে এটি তিনি বলতে পারেননি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খাইরুল ইসলাম জানান, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোন খবর পাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করল তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর থানার ওসি অপারেশন সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আওয়ামী লীগ অফিসের দোতলার কক্ষে আবর্জনা ককশিট ছিটানো ছিল। কেবা কারা ধূমপান করতে গিয়ে হয়তো সাবধানতাবসত আগুন ফেলে থাকতে পারে। এতে ওই কক্ষের ককসিট পুড়ে যায়।

দৈনিক বাংলা প্রতিদিন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শ্রীপুরে পৌর আ.লীগ অফিসে আগুন ; আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com