বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

গাজীপুরের কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

দৈনিক বাংলা প্রতিদিন ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। আহত দীনা সুলতানা (২৭)-কে উদ্ধার করে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা দৈনিক বাংলা প্রতিদিন কে জানান সকালে বাড়ির পাশের বানার নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন চারজন নারী। নদীর পানির প্রবল স্রোতে এক পর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে স্রোতের টানে ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দীনা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হলেও লিপি ও বিলকিস পানির স্রোতে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ ছয় ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বিলকিসের মরদহ উদ্ধার করতে সক্ষম হয়। কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইকরাম হোসেন এবং কাপাসিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় ও উদ্ধার কার্যক্রমে যোগ দিয়ে এক নারীর লাশ তাৎক্ষণিক এবং আরেক নারীর লাশ ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

গাজীপুরের কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com