কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে “ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া গ্রামের” ব্যানারে স্থানীয় ফুলবাড়িয়া ইউনুস আলী মার্কেটে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
২৬ জুন শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত মাদক বিরোধী মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ীরা এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর( তদন্ত) জোবায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান মোল্লা, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন,
দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আকরাম হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ শহীদুল্লাহ মোল্লা, মাসুদ মোল্লা, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: মিজানুর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনুস আলী মার্কেটের সেক্রেটারি আব্দুস সাত্তার, আব্দুল মান্নান মাষ্টার, ফারুক খান প্রমূখ প্রমূখ।
মতবিনিময় শেষে মাদক বিরোধী মিছিল ইউনুস আলী মার্কেটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদ চত্বরে এসে শেষ হয়।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দুর্গাপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা ও বলিষ্ঠ ভূমিকা কামনা করেন। এবং ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন।