বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

দল ব্যর্থ, তবুও সুখবর পেলেন তানভির ও সাকিব

স্পোর্টস ডেস্ক,

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে সুখবর পেয়েছেন তরুণ দুই বোলার তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। একইভাবে ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম স্থানে রয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

এ ছাড়া ৪ ধাপ উন্নতি করে মেহেদি হাসান মিরাজ এখন অবস্থান করছেন ২৪তম স্থানে।

তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে তাসকিন এখন ৩৪ নম্বরে, সমান ধাপ পিছিয়ে মোস্তাফিজ নেমেছেন ৫৬তম স্থানে।

সাকিবের ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা  অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন তাওহিদ হৃদয়। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৭ ধাপ এগিয়ে এখন ৪২ তম স্থানে।

সংক্ষেপে:

তানভির ইসলাম: +২৭ ধাপ, ৯৭তম, তানজিম সাকিব: +২৪ ধাপ, ৬৭তম, মিরাজ: +৪ ধাপ, ২৪তম, তাসকিন ও মোস্তাফিজ: -১১ ধাপ, তাওহিদ হৃদয়: +৭ ধাপ, ৪২তম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

দল ব্যর্থ, তবুও সুখবর পেলেন তানভির ও সাকিব

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com