শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

অনশনে এমপিও ভুক্ত শিক্ষকরা, রবিবার লং মার্চ

নিজস্ব প্রতিবেদক ||  বাংলা প্রতিদিন :

অনশনে এমপিও ভুক্ত শিক্ষকরা, রবিবার লং মার্চ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা রাজধানীর শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর শতাধিক শিক্ষক-কর্মচারী অনশনে অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন এবং সেখানে সমাবেশ করেন। বৃষ্টির মধ্যেই জুমার নামাজের পর শিক্ষকরা শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দাবি :

১. শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।

২. বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ চিকিৎসা ভাতা দেওয়া।

৩. নিয়মিত টাইম স্কেল ও প্রমোশন।

শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন শুরু করার, আমরা তা শুরু করেছি। সরকার আমাদের সাথে প্রহসন করছে। তিনটি দাবি তুলে ধরলেও সরকার তার একটির চার ভাগের এক ভাগ মানতে চায়, বাকি দুটি নিয়ে কোনো আলোচনা নেই। শিক্ষকরা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, রবিবার (১৯ অক্টোবর) তারা যমুনা অভিমুখে লংমার্চ করবেন। সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

অনশনে এমপিও ভুক্ত শিক্ষকরা, রবিবার লং মার্চ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com