বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

র‌্যাব-১৪ জামালপুরের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-১,জামালপুর পৃথক তিনটি অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী,একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একজন মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‌্যাব জানায়,গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো.আলমগীর (২৩) ও মো.রিপন (১৮)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৭২ হাজার টাকা।

একই দিন রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার হারিকেন এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিব ওরফে ডিপজল (২০)কে গ্রেফতার করে র‌্যাব-১৪ ও র‌্যাব-১ এর যৌথ দল।

পরদিন ১৭ অক্টোবর রাত আনুমানিক ২ টা ২৫ মিনিটে জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

র‌্যাব-১৪ জামালপুরের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com