রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

গাজীপুরে সার ডিলারদের নীতিমালা বহাল, কমিশন বাড়াতে স্মারকলিপি

বাংলা প্রতিদিন।। কাপাসিয়া :

গাজীপুরে সার ডিলাররা বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল ও সার বিক্রির কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। ১৯ অক্টোবর রোববার সকাল এগারোটায় জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সভাপতি হাজ্বি মোঃ আঃ কাদির মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সার ডিলার সমবেত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাদ্য উৎপাদন তথা কৃষির সার্বিক উন্নতির লক্ষ্যে সার নির্ভর বাংলাদেশে রাসায়নিক সারের সুষ্ঠু উৎপাদন, আমদানি, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা তথা কৃষির উন্নয়নে ১৯৯৪ সাল থেকে প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। দীর্ঘ তিন দশক যাবত এ সংগঠনটি সরকারের কৃষি শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সরকারের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সুশৃঙ্খল ভাবে কৃষকদের সার বিতরণ করে আসছে। বিগত দিনে গাজীপুরসহ সারাদেশে সার বিতরণে কোনো ধরনের সংকট সৃষ্টি হয় নি। বর্তমান সরকার বিদ্যমান নীতিমালা ২০০৯ পরিবর্তন করেছে। এতে সংশ্লিষ্ট সকল সার ডিলাররা হতাশ হয়েছেন। এব্যাপারে গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার সাংবাদিকদের বলেন, বাস্তবতার আলোকে নীতিমালা পরিবর্তন করতে হলে অংশীজনের সাথে আলোচনা করে তা করতে হবে। তাই সার ডিলারদের দাবি বিদ্যমান নীতিমালা বজায় রেখে তাদের ব্যবসায়িক কমিশন বাড়াতে হবে। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন ফকির, নারায়ন চন্দ্র বণিক, আব্দুল মান্নান, শামসুল আলম প্রমুখ। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সারবিষয়ক জাতীয় কমিটির সভায় সার পরিবেশক, নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুমোদন করা হয়। যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

গাজীপুরে সার ডিলারদের নীতিমালা বহাল, কমিশন বাড়াতে স্মারকলিপি

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com