শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ময়মনসিংহ সদরে পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক ।। বাংলা প্রতিদিন 

ময়মনসিংহ সদরে স্ত্রীর সঙ্গে ছুরিকাঘাতে জেরে যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার দাপুনিয়া সরকারি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলু মিয়া (২০) ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

শিবলুর চাচা আকি মিয়া জানান, বছর খানেক আগে ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের সাইদ মিয়ার মেয়ে মিমের সঙ্গে বিয়ে হয় শিবলুর। বিয়ের পর থেকে সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত।

সম্প্রতি মিম তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। পরে গত বুধবার (১৫ অক্টোবর) শিবলু তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। সেখানে গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে আটকে রাখেন। পরে শিবলুর মা-বাবা খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে তাকে নিয়ে আসেন।

এ ঘটনায় শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু শিবলুর শ্বশুর বাড়ির লোকজন না আসায় সালিশ হয়নি।

তিনি আরও বলেন, সন্ধ্যায় দাপুনিয়া সরকারি পুকুরপাড় বাজারে দোকানে চা পান করছিলেন শিবলু। এ সময় দুটি মোটরসাইকেলে ৩-৪ জন যুবক তাকে ডেকে বাজারের পাশে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে শিবলুর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে শিপলুর শ্বশুর বাড়ির লোকজন জড়িত।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পেছনে পারিবারিক বিরোধ বিশেষত স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়া এবং নির্ধারিত সালিশ না হওয়াকে কেন্দ্র করে ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ময়মনসিংহ সদরে পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com