রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

পারিবারিক কলহে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

বাংলা প্রতিদিন।। কাপাসিয়া,গাজীপুর :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শশী দত্ত (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার কড়িহাতা ইউনিয়নের আন্জাবো গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত শশী দত্ত নরসিংদী জেলার পলাশ থানার জিনার্দি ছোট লক্ষীপুর এলাকার শম্ভু দত্ত ও সীমা দত্তের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শশী দত্তের স্বামী কার্তিক শীল (২৮) একজন সৌদি প্রবাসী। তিনি কড়িহাতা ইউনিয়নের আন্জাবো এলাকার মরন শীল ও হ্যালন রানী শীলের ছেলে। সোমবার (২০ অক্টোবর ) বিকেল আনুমানিক ৪টার দিকে স্বামী কার্তিক শীলের সঙ্গে শশী দত্তের পারিবারিক কলহ হয়। এরই জেরে অভিমান করে তিনি পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ ঘরের বাথরুমে প্রবেশ করেন। পরে বাথরুমের ঝর্ণার সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং এক পর্যায়ে বাথরুমে তার মরদেহ ঝুলন্ত অবস্থা দেখতে পান। সন্ধ্যা ৭ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শশী দত্ত ও কার্তিক শীল দম্পতির রুদ্র জয় নামে ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহিদূল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

পারিবারিক কলহে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com