রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল, পর্চা তৈরির সময় হাতেনাতে একজন আটক

নিজস্ব প্রতিবেদক।।  বাংলা প্রতিদিন :

গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল, পর্চা তৈরির সময় হাতেনাতে একজনকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে, ভুয়া সিল, জাল নথিসহ জব্দ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাজীপুরের জয়দেবপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সোহেল রানা। তিনি বলেন, আমি শুধু সাপ্লাই দেই। কাগজপত্র হাবিবুল্লাহ সরবরাহ করেন। আশরাফ নামে জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারী এখানে যাতায়াত করতেন বলেও জানান সোহেল রানা।

পুলিশ জানায়, শুধু ভুয়া দলিলই নয়, জমির পর্চাসহ সরকারি বিভিন্ন ধরনের নথিপত্র তৈরি করতো চক্রটি। গাজীপুরের বিভিন্ন জায়গায় একই জমির একাধিক দলিলের অভিযোগ আসে সেনাবাহিনীর কাছে। পরে তদন্তে নেমে এই চক্রটির সন্ধান মেলে। এই চক্রের মূলহোতা দলিল লেখক হাবিবুল্লাহ। এ ঘটনায় সরকারি কোনো কর্মকর্তা জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার এস আই আশরাফুল ইসলাম বলেন, জমির গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলো ভূমি অফিস সরবরাহ করার কথা, সেগুলো এখান থেকে নকল করে দেওয়া হচ্ছে; এমন অভিযোগ ছিলো গাজীপুর আর্মি ক্যাম্পে। উনারা আজকে এখানে অভিযানে এসেছেন, আমাদেরও নিয়ে এসেছেন। আমরা এসে এর সত্যতা পেয়েছি। এর সঙ্গে আরও কারা জড়িত সেটি শনাক্তে কাজ করছি।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল, পর্চা তৈরির সময় হাতেনাতে একজন আটক

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com