সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এ এম আর অ্যাওয়ারনেস স্কুল সচেতনতামূলক কর্মসূচি পালন

কাপাসিয়া গাজীপুর।। বাংলা প্রতিদিন :

নীরব ঘাতক ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ (AMR)-এর করাল গ্রাস থেকে মানব সমাজকে সুরক্ষিত রাখার প্রত্যয়ে রোববার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় এক ব্যতিক্রমী আলোচনার-আয়োজন অনুষ্ঠিত হলো। স্লোগান ছিল “এসো সবাই মিলে এন্টিমাইক্রোবিয়ান রেজিস্টেন্স প্রতিরোধ গড়ে তুলি”।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ‘এ এম আর স্কুল অ্যাওয়ারনেস অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ২০২৫’-এর মঞ্চ ছিল যেন আগামীর সুস্থ সমাজের প্রতি অঙ্গীকারের এক সোপান। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ১২০০ জন কৌতূহলী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো AMR সচেতনতার পাঠশালা, যে বইগুলি আগামী দিনে তাদের সচেতনতার মশাল হয়ে উঠবে।

আলোচনা সভায় বক্তারা বর্তমানের একটি কঠিন সত্যকে তুলে ধরে বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার জীবাণুকে দিচ্ছে অপ্রতিরোধ্য ক্ষমতা, যা মানবদেহে সৃষ্টি করছে ওষুধ প্রতিরোধী দুর্ভেদ্য প্রাচীর। এই প্রাচীর ভাঙা না গেলে ভবিষ্যতে সামান্য রোগও ডেকে আনতে পারে মহাবিপদ।

শিক্ষাবিদ ও চিকিৎসকদের কণ্ঠ এক হয়ে শিক্ষার্থীদের আহ্বান জানায়– স্বাস্থ্যই সম্পদ। নিয়মিত ব্যায়াম, সাতার কাটার মতো অভ্যাস শরীরকে রাখবে প্রস্তুত। আর জীবনদায়ী অ্যান্টিবায়োটিক হবে কেবল রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের নিয়মিত পরামর্শে গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রিত, স্বেচ্ছাচারী ব্যবহারে নয়। এই নিয়ন্ত্রণই হবে সুরক্ষার প্রাথমিক অঙ্গীকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার করেন। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল বারি। বিশেষ অতিথি হিসেবে জ্ঞানালোকে পথ দেখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, অনুষ্ঠান সঞ্চালনায় গাজীপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব তানজিনা আফরিন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি অহিদুজ্জমান,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য তানভির আরাফাত প্রমুখ। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের নিবিড় সহযোগিতায় এই অনুষ্ঠানটি কেবল বই বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী উপহার দেওয়ার সম্মিলিত শপথ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এ এম আর অ্যাওয়ারনেস স্কুল সচেতনতামূলক কর্মসূচি পালন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com