শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো 

কাপাসিয়া,গাজীপুর।। বাংলা প্রতিদিন :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করেছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলুর নেতৃত্বে উপজেলার ১১ টি ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশাল শোভাযাত্রাটি ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলু, যুবদল নেতা কবির হোসেন সরকার, আকরাম হোসেন, কাপাসিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, তরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন অ্যাপোলো, চাঁদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বারিষাব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বুলবুল প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সম্প্রতি দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি প্রাপ্ত উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন তার অনুসারীদের নিয়ে আলাদা ভাবে বিশাল শোভাযাত্রা বের করে।

এ ব্যাপারে জুনায়েদ হোসেন লিয়ন সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাপাসিয়া উপজেলা শাখা তিনি “বাংলা প্রতিদিনকে” বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলীয় নেতৃবৃন্দদের ভুল বুঝিয়েছে। আমি আশা করি অতিশীঘ্রই সকল ভুল বুঝাবুঝির অবসান হবে। দীর্ঘদিন আন্দোলন ত্যাগ সংগ্রামে স্বীকার হয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য হামলা মামলার স্বীকার হয়েছি। তাই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অনুসারীদের অনুরোধে দলের প্রতি ভালোবাসার কারনে ঘরে বসে থাকতে পারিনি। আশা করছি দল আমার ব্যাপারে সুবিচার করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com