রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে হত্যা করে বড় ভাইকে

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর :

‎শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরী এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন। মঙ্গলবার (২৮ অক্টোবর)এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত একাব্বর (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

‎স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ছোট ভাই ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে স্ত্রী মাকসুদার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই বড় ভাই একাব্বরকে ধারালো রামদা দিয়ে একাধিক কোপ দেয়।
‎‎রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন,আমার সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক ছিল না। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
‎শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা.প্রমা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ও প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
‎শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন,এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের একটি ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর সার্কেল বলেন আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে হত্যা করে বড় ভাইকে

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com