রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়
রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে “শ্রেষ্ঠ জেলা” ও শ্রেষ্ঠ পুলিশ সুপার” নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়ের সভাপতিত্বে অত্র রেঞ্জের সেপ্টেম্বর-২০২৫ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে সেপ্টেম্বর-২০২৫ ইং মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।

সভায় “শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে সম্মানিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে দৃঢ় বিশ্বাস সকল সদস্যদের মাঝে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com