বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুর জেলার বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে,কৃষকের মূখে হাসি

মোহাম্মদ দুদু মল্লিক।। 

শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে শেরপুরের গারো পাহাড় অঞ্চলের কৃষকরা এখন হাসিমুখে দিন কাটাচ্ছেন।

শেরপুর জেলার বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে, কৃষকের মূখে হাসি ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে সন্তুষ্টির হাসি। একসময় পতিত পড়ে থাকা জমিতে এখন সাফল্যের সাথে চাষ হচ্ছে বরবটি ও শিমসহ বিভিন্ন সবজি। শেরপুরের শ্রীবরদী,ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকরা জানান,বরবটির চারা রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। এতে খরচ কম,কিন্তু লাভ তুলনামূলক বেশি। ফলে অল্প সময়ে ভালো আয় করে অনেক কৃষক এখন স্বাবলম্বী হয়ে উঠছেন। শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় ২০ থেকে ২২টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের বসবাস, যাদের অধিকাংশই গারো, কোচ,হাজং,ঢালু ও বানাই সম্প্রদায়ের মানুষ। কয়েক বছর আগেও তাদের অনেক জমি পতিত পড়ে ছিল,কৃষকরা ছিলেন বেকার। কিন্তু এখন সেই জমিতেই সোনালি ফসল ফলছে। স্থানীয় কৃষকরা জানান,প্রতিদিন মেঘাদল বাজারে ও ঝিনাইগাতীর সন্ধাকুড়া বাজারে ৩০০ থেকে ৪০০ মণ বরবটি বিক্রির জন্য আনা হয়। এখান থেকে শেরপুর ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় তাজা বরবটি। দৈনিক ৮ থেকে ১০ লাখ টাকার বরবটি বেচাকেনা হয় এইসব বাজারে। শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান,চলতি মৌসুমে ৫০ হেক্টর জমিতে বরবটি চাষের লক্ষ্যমাত্রা ছিল, তবে কৃষকরা উৎসাহের সাথে ৬০ হেক্টর জমিতে চাষ করেছেন। তিনি বলেন,বরবটি চাষে কৃষকরা ভালো দাম ও ফলন পাচ্ছেন। ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.শাখাওয়াত হোসেন জানান,জেলার সীমান্তবর্তী তিন উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে প্রায় ৭৫ হেক্টর জমিতে বরবটি ও শিম চাষ হয়েছে। তিনি বলেন,কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। এতে ফলন ও আয় দুই-ই বেড়েছে। একসময় অনাবাদি থাকা গারো পাহাড়ের জমি এখন কৃষকের পরিশ্রমে ফলনশীল হয়ে উঠেছে। তাদের জীবনে এসেছে নতুন আলো। বয়ে যাচ্ছে কৃষকদের আনন্দের অনুভূতি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুর জেলার বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে,কৃষকের মূখে হাসি

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com