বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে জাল টাকার নোট পাচার প্রতিরোধে বিজিবি’র তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিজিবির ময়মনসিংহ মাল্টিপারপাস সেডে এ বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডারের পক্ষে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্ত এলাকায় জাল টাকা পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্তবর্তী এলাকাবাসীর সঙ্গে নিয়মিত সভা ও সেমিনারের আয়োজন করছে,যাতে সাধারণ মানুষ জাল নোট পাচারের অপতৎপরতা সম্পর্কে সচেতন হয় এবং যে কোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করতে।

তিনি আরও বলেন,দেশের অভ্যন্তরে যারা জাল নোট তৈরি ও ছড়িয়ে দেয়,তাদের কার্যক্রম নজরদারির আওতায় আনতে হবে। সীমান্তের জনগণও যেন দেশের হয়ে এই প্রতিরোধ কার্যক্রমে সহযোগিতা করে,সেটিই আমাদের লক্ষ্য।

বিজিবির তথ্যানুসারে,চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় ২৫ জন আসামীসহ মোট ২৬ কোটি ৫৩ লক্ষ ৩৭ হাজার ৫৮৬ টাকার সমমূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল,গবাদি পশু,মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন,ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে আসছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে,যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উক্ত প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার গণমাধ্যম কর্মি ও বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি বৃদ্ধিকল্পে প্রেস ব্রিফিং

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com