বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী,গরু ও মাদক জব্দ করেছে সীমান্তরক্ষী বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন রঙ্গনপাড়া নামক স্থান,ধোবাউড়া উপজেলাধীন দিপুলিয়াপাড়া ও আমতলী নামক স্থান এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন রঙ্গনপাড়া ও পোড়াবাড়ী নামক স্থান,শ্রীবরর্দী উপজেলাধীন মাহিরাঙ্গাপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিলেট ব্লেড,মদ এবং গরু পাচারের চেষ্টা করে। বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ ও ০৭ নভেম্বরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় জিলেট ব্লেড-১,০৫,৬০০ পিস,মদ-৬৮ বোতল ও গরু-০৬ টি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩,৭৫,৬০০/- (তেরো লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত) টাকা বলে জানান বিজিবি। মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সীমান্তরক্ষী বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com