শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার: নালিতাবাড়ীতে ২১ টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রোববার (৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ টিম কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের মোট ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “উদ্ধার করা জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি খালি চোখে আসল নকল পার্থক্য করা প্রায় অসম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।”

পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এলাকায় জাল নোটের কারবার চালিয়ে আসছে। আসল নোটের মতো দেখতে এসব জাল মুদ্রা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা স্থানীয় ব্যবসায়ীদেরও আতঙ্কিত করে তুলেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুরে জাল নোট চক্রের সদস্য গ্রেফতার: নালিতাবাড়ীতে ২১ টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com