বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কৃষি অফিসের কলম বিরতি 

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: 

শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী  উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ১১ নভেম্বর মঙ্গলবার ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কলম বিরতি পালিত হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালন করা হয়েছে।
এব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন,নকলা উপজেলা কৃষি অফিসারের উপর তার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। শ্রীবরদী উপজেলা অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উক্ত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি করছি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কৃষি অফিসের কলম বিরতি 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com