শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি

নিজস্ব প্রতিবেদক : বাংলা প্রতিদিন :

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমানের থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি। বাড়ির ভেতরে এবং বাইরে নতুন রং করাসহ সংস্কার কাজ চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক। বাড়ির ভেতরে-বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেস্টনী এবং ধোয়া মোছা, রং করাসহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেড় বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি তারেক রহমানের নামে বাড়ির নামজারি হয়। তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট। তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমানের থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি। বাড়ির ভেতরে এবং বাইরে নতুন রং করাসহ সংস্কার কাজ চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক। বাড়ির ভেতরে-বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেস্টনী এবং ধোয়া মোছা, রং করাসহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেড় বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি তারেক রহমানের নামে বাড়ির নামজারি হয়। তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট।

তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com