শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় বিএনপি প্রার্থী রিয়াজুলকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্যে মামলা দায়ের 

বাংলা প্রতিদিন প্রতিবেদক : 

গাজীপুর- ৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় দুলাল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

গতকাল রবিবার রাতে অভিযোগটি দায়ের করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বখন্দকার আজিজুর রহমান পেরা।

অভিযোগে জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামের মনুর উদ্দিনের পুত্র দুলাল মিয়ার (৪০) সাথে গিয়াসপুর গ্রামের তার মামার বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এনিয়ে উভয় পক্ষের মাঝে গাজীপুর আদালতে মামলাও রয়েছে। অথচ দুলাল মিয়া প্রতিপক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। যা ভিডিও ধারণ করে Mojahid Live নামে একটি ফেসবুক আইডিতে ১৬ নভেম্বর পোস্ট দেয়া হয়েছে। এতে একতরফাভাবে শাহ রিয়াজুল হান্নানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অসত্য, মিথ্যা, বানোয়াট, দলীয় রাজনৈতিক, সামাজিক, পরিবারের ঐতিহ্য ও মানসম্মান বিনষ্ট করেছে।

এ ঘটনায় বাদী তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা পুলিশের প্রতি দাবি জানান। এছাড়া উদ্দেশ্যমূলক ভিডিও ধারণে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য প্রচার না করায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, ভিডিও ধারণ ও প্রচারের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ইন্সপেক্টর (তদন্ত) কে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় বিএনপি প্রার্থী রিয়াজুলকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্যে মামলা দায়ের 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com