বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুর – ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত টানা অভিযানে সীমান্ত এলাকায় পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর পৃথক পৃথক অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া ও বেলতলী এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সমশ্চুড়া সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি।

বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ৩৮২ পিস,অলিভ অয়েল ৫৫৭ বোতল,কম্বল ১৪ পিস এবং মদ ২৩ বোতল জব্দ করা হয়। এসব মালামালের মোট সিজার মূল্য ৫লাখ ১৯ হাজার ১ শত টাকা বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক,চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুর - ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com