শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকুন”শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কামড়া ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠকে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, ধানের শীষ মার্কা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল, (২২ নভেম্বর) শনিবার সকাল ১১টায় এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া’র সভাপতিত্বে এবং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্- পুত্র, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। ধানের শীষের কান্ডারি সংসদ সদস্য প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ তাঁর বক্তব্যে বলেন, “কাপাসিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।” তিনি জনগণের কাছে ভোট প্রার্থনা করেন এবং বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছোলাইমান মোল্লা দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। উঠান বৈঠকটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৯ নং ওয়ার্ড দক্ষিণ অঞ্চলের মোঃ দুলাল সিকদার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকুন"শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com