নিজস্ব প্রতিবেদক।। বাংলা প্রতিদিন :
গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০.০০ ঘাটকায় গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর । পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এরপর দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর/২০২৫খ্রি. মাসের প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় সভায় নভেম্বর/২০২৫খ্রি. মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মেরাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।