শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়া দলিল লেখক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গোলাম সারোয়ার : 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার দুপুরে দলিল লেখক সমিতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।

কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাসেল ও মোস্তাক আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর পেরা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, বিএনপির প্রবীণ নেতা কাজী আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হালিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, যুবদল নেতা কবির সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা আশরাফুল আলম সোহেল, নূরুজ্জামান জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ প্রমুখ। উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে প্রয়াত তিনজন দলিল লেখকের পরিবারকে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া দলিল লেখক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ খায়রুল আলম কিরণ। পরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা,  বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও দলিল লেখক সমিতির প্রয়াত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়া দলিল লেখক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com