বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সীমান্তে বিজিবি’র কড়া পাহারা: রাতভর অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ঔষধ ও গরু জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক সীমান্তজুড়ে পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও গরু জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ১৭ লাখ ৯৮ হাজার টাকার মালামাল আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কদমতলী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি’র টহল দল। এ সময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ঔষধের সিজার মূল্য ১৫ লাখ ৯৮ হাজার টাকা।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮ টা ১০ মিনিটে হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া এলাকায় পৃথক একটি বিশেষ অভিযান চালায় বিজিবি। এ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় ভারতীয় একটি গরু জব্দ করা হয়,যার সিজার মূল্য ২ লাখ টাকা।

সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র ধারাবাহিক কঠোর নজরদারির অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে বলে জানান, ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। আন্তর্জাতিক সীমানা রক্ষায় ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র কঠোরতা নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সীমান্তে বিজিবি'র কড়া পাহারা: রাতভর অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ঔষধ ও গরু জব্দ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com