বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় শরিফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) থেকে সংবাদদাতা:

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর, বাদ জুমা কাপাসিয়া তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামাতের আমির মাওলানা ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক।তিনি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কন্ঠ কোটি মানুষকে উজ্জীবিত করেছিলো। জীবিত হাদির চেয়ে মৃত হাদি আজ অনেক বেশি শক্তিশালী।

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন। যোগাযোগ :০১৭১৬০১০০০২

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন। যোগাযোগ : ০১৭১৬০১০০০২

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় শরিফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com