শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় বিপুল উৎসাহে শাহ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র দাখিল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তামান্না তাসনীমের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের আগে সকাল ১১টায় কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুপুর ১২:৩০ মিনিটে কয়েকশ নেতাকর্মীকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন শাহ রিয়াজুল হান্নান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,
গাজীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ফ ম মমতাজ উদ্দিন রেনু। কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম প্রফেসর এমদাদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এডভোকেট মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে শাহ রিয়াজুল হান্নান বলেন, “কাপাসিয়ার মাটি ও মানুষের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে কাপাসিয়ার সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের বিপুল ভোটে জয়ী করবেন। আমরা নির্বাচিত হয়ে কাপাসিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব এবং কাপাসিয়াকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব।”দলীয় প্রার্থীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় বিপুল উৎসাহে শাহ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র দাখিল

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com