বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: সরঞ্জাম জব্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযানে কাপাসিয়া থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জালিশা গ্রামের ফসলি জমি ও লাল মাটির টিলা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে হুমকির মুখে পড়ছিল আবাদি জমি। আজকের অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আটক করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন,”প্রাকৃতিক ভারসাম্য, লাল মাটির টিলা ও ফসলি জমি রক্ষা করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। সরকারি নিয়ম অমান্য করে যারা মাটি উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা করছেন, নিয়মিত নজরদারির মাধ্যমে এই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হবে।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: সরঞ্জাম জব্দ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com