শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সাবেক অতিরিক্ত সচিব আইয়ূবুর রহমান খানের ইন্তেকাল: হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত সচিব ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোঃ আইবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মময় জীবনে সংক্ষিপ্ত পরিচয় আইয়ূবুর রহমান খান ছিলেন, তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘৭১ ব্যাচের মেধাবী ছাত্র। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। তিনি তারাগঞ্জ স্কুল, মনোহরদী কলেজ এবং নরসিংদী সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিআরটিএ-র চেয়ারম্যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর নেন। অবসর জীবনেও তিনি নিরাপদ সড়ক আন্দোলন ও যাত্রী কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
কাপাসিয়ার শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ, সৈয়দা জোহরা তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজ এবং মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
বৃহস্পতিবার বাদ মাগরিব সাড়ে ৬টায় কাপাসিয়ার তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে প্রথম জানাজা ঢাকার আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন,কাপাসিয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ,কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর রশিদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন খান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ ওহাব খান (খোকা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। একজন সৎ, নীতিবান ও আলোকিত মানুষের প্রয়াণে কাপাসিয়া তথা পুরো গাজীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সাবেক অতিরিক্ত সচিব আইয়ূবুর রহমান খানের ইন্তেকাল: হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com