শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সংবাদ প্রকাশের পর পিডি ইনামুল কবীরের দূর্নীতির বিরুদ্ধে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি :

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রধান কার্যালয় হতে পিডি ইনামুল কবীর’র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।
২৮ ডিসেম্বর ২৫ তারিখে ৪৬.০২.০০০০.০০১.২৭.০২০.২৫-১১৪০৯ নং স্বারকে কাজী গোলাম মোস্তফা, প্রধান প্রকৌশলী ( রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত ০৪ পাতা সংযুক্ত এক অফিস আদেশে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেরর অধীন জলবায়ু সহনীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইনামুল কবীরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা সহ একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি সংযুক্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মো: আনিসুল ওয়াহাব খান, তত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও ভবন ডিজাইন, এলজিইডি, সদরদপ্তর, ঢাকা কে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
প্রসঙ্গত জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় পিডি ইনামুল কবীরের দূর্নীতি নিয়ে “সিলেট গিলে খেয়ে জলবায়ু প্রকল্পে দূর্নীতিবাজ পিডি মো: ইনামুল কবীর ” এবং ৬৫০০ কোটি টাকার প্রকল্পের জমিদার খ্যাত পিডি ইনামুল কবীর শিরোনামে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

তদন্ত কমিটির ব্যাপারে কথা হয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধির সাথে। তিনি প্রতিবেদককে বলেন, যেহেতু আমার নিউজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান তদন্ত কমিটি গঠন করেছে সেহেতু সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তদন্ত কমিটিতে আমাকেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ পিডি ইনামুল কবীর দাম্ভিক মানুষ। উনার যাবতীয় তথ্যাদি আমি সরেজমিনে ঘুরে করে সংগ্রহ করেছি।
তদন্ত কর্মকর্তা আনিসুল ওয়াহাব এর সাথে কথা বললে তিনি বলেন, আমি বৃহস্পতিবার চিঠি পেয়েছি। এখনো কার্যক্রম শুরু করিনি, অবশ্যই তদন্ত স্বার্থে স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিবেদককে প্রয়োজন।
তাছাড়া তিনি পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্যাদি দিয়ে সহযোগিতা করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সংবাদ প্রকাশের পর পিডি ইনামুল কবীরের দূর্নীতির বিরুদ্ধে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com