কাপাসিয়ার দস্যুনারায়পুরে ২০ পিস ইয়াবাসহ রিফাত নামে এক যুবক গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার দস্যুনারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিফাত কাপাসিয়া থানার দস্যুনারায়নপুর গ্রামের মো. মঞ্জুর হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাপাসিয়া থানার এসআই (নিঃ) শুভ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধার অভিযানে বের হয়। গোপন সংবাদে তারা জানতে পারেন যে, দস্যুনারায়নপুর এলাকায় জনৈক সেলিমের বাড়ির সামনে মাদক কেনাবেচা চলছে। রাত আনুমানিক ১১:৪০ মিনিটে পুলিশ সেখানে পৌঁছালে রিফাত পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক ওজন ২ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিফাত স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। এই ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা প্রতিদিন
আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com