সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ


মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় রাতভর অভিযানে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার (১৭জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড আটক করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১০ হাজার ২০০ টাকা। এর আগে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬জানুয়ারি) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একটি ভারতীয় গরু আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল ময়মনসিংহ সীমান্ত এলাকায় মোট ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিলেট ব্লেড ও গরু জব্দ করতে সক্ষম হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালানি মালামাল পরিবহন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com