সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

খেক শিয়ালের বিরিয়ানি।। খাসির মাংসের কথা বলে শিয়ালের মাংস বিক্রি ; 

নিজস্ব প্রতিবেদক :

ফাঁদ পেতে শিয়াল ধরে জবাইয়ের পর সেই মাংস ‘খাসির মাংস’ বলে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামের এক কসাই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

খাসির কথা বলে শিয়ালের মাংস বিক্রি, ধরা খেয়ে পলাতক কসাই অভিযুক্ত আশরাফুল হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। বুধবার বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখেন আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর তিনি নিজেই সেটি জবাই করেন। এরপর হরিপুর বাজারে নিয়ে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ায় বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করার এক পর্যায়ে আশরাফুল স্বীকার করেন, এটি খাসি নয়, শিয়ালের মাংস। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন এসে মাংস উদ্ধার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বলেন, ‘আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত কসাই। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিল আশরাফুল নামের ওই কসাই। মাংসটি শিয়ালের, এমন সত্যতা পেয়েছি। পরে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

খেক শিয়ালের বিরিয়ানি।। খাসির মাংসের কথা বলে শিয়ালের মাংস বিক্রি ; 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com