সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,নয়াগাঁও এলাকার খাদেম আলীর ছেলে রাব্বি (২৪)কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড,শাহ আলমের ছেলে জসিম (২৮)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শরাফত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চারজনকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। এসময় জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়,মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,মাদকবিরোধী কার্যক্রম জোরদার হলে সামাজিক অপরাধ কমে আসবে এবং জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com