বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

শেরপুরের ঝিনাইগাতীতে হিন্দু পরিবারের ১১ একর জমি উদ্ধার ও নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমুহুরী গ্রামে সংখ্যালঘু এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখল ও নিরাপত্তাহীনতার অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,স্বর্গীয় সুপ্রজিতের ছেলে ভুক্তভোগী শ্রী সঞ্জয়। তিনি অভিযোগ করে বলেন,নাচনমুহুরী গ্রামে তাদের পৈত্রিক মালিকানাধীন ১১ একর ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জবরদখল করে রেখেছে। একসময় এসব জমি বর্গা হিসেবে চাষাবাদ হলেও দাদার মৃত্যুর পর বর্গার অংশ দিতে অস্বীকৃতি জানানো হয়। পরবর্তীতে আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে তার পিতাও মৃত্যুবরণ করেন।

শ্রী সঞ্জয় আরও বলেন,গত ৫ আগস্টের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদাররা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বর্তমানে পরিবারটি সরকারি খাস জমিতে টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

শেরপুরের ঝিনাইগাতীতে হিন্দু পরিবারের ১১ একর জমি উদ্ধার ও নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com