রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় যৌথ বাহিনীর অভিযান বিদেশি পিস্তল, ককটেলসহ পেট্রোল বোমা উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের গোয়ালেরটেক এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান তল্লাশি করে যৌথ বাহিনীর সদস্যরা ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি (অ্যামোনিশন), ৪টি দেশীয় তৈরি ককটেল, ৩টি পেট্রোল বোমা ও ১টি ছোরা উদ্ধার করেন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যৌথ বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো কোনো অপরাধী চক্র আগে থেকেই ওই এলাকায় মজুত করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা সব আলামত আইনগত প্রক্রিয়ার জন্য কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় যৌথ বাহিনীর অভিযান বিদেশি পিস্তল, ককটেলসহ পেট্রোল বোমা উদ্ধার

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com