বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ” ডিআইজি ঢাকা রেঞ্জ 

নিজস্ব প্রতিবেদক :

বুধবার (২৮ জানুয়ারী ২০২৬ খ্রিঃ) সকাল ১০:০০ ঘটিকায় বিশেষ কল্যাণ সভার উদ্দেশ্যে জনাব রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জ, ঢাকা।  পুলিশ লাইন্স, গাজীপুর উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দিন । এসময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

ডিআইজি’র গাজীপুর জেলা সফর উপলক্ষে ড্রিল শেড,পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।  বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, গাজীপুর।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে ডিআইজি তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে তিনি নির্দেশ প্রদান করেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা উল্লেখ করে বলেন,” ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।” এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর কনফারেন্স রুমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকা মহোদয়। এসময় ডিআইজি মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ" ডিআইজি ঢাকা রেঞ্জ 

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com