রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ধাক্কায় বৃদ্ধের মৃত্যু: নারীসহ গ্রেফতার ২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধাক্কা দিয়ে মোবারক হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাজেদা বেগম (৩৬) ও মোশারফ (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেনের সাথে আসামীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ির যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামীরা মোবারক হোসেনকে লক্ষ্য করে জোরে ধাক্কা দেয়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন জেনেও আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা (এফআইআর নং-৩৯) দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোছাঃ মাজেদা বেগম (৩৬), স্বামী- মোঃ জাহাঙ্গীর। ২. মোঃ মোশারফ (৪০), পিতা- মৃত আজিম উদ্দিন।
উভয় আসামীই কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলা প্রতিদিন

আপনার ব্যবসা ও পণ্যে সামগ্রী সম্প্রসারে প্রচারেই প্রসার। বিজ্ঞাপন দিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ধাক্কায় বৃদ্ধের মৃত্যু: নারীসহ গ্রেফতার ২

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com