বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে জখম” শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় পৈত্রিক জমি ও দোকানঘর দখলের বাধা দেওয়ায় এক নারী ও তার মেয়েকে কুপিয়ে জখম এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার ৩১ জানুয়ারি দুপুরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের পাবুর গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী মোসাঃ পারভীন (৫০) জানান, তার স্বামী মোঃ ফারুক মোড়ল অসুস্থ থাকায় মেয়ে ফারিয়া আক্তার সুমি তাদের মালিকানাধীন ৩ শতাংশ জমি ও বাড়িটি বিক্রির উদ্যোগ নেন। জমি বিক্রির জন্য সাইনবোর্ড টাঙানোর পর থেকেই প্রতিবেশী বিবাদী ১নং বিবাদী মোঃ মকবুল হোসেন মুকুল মেম্বার (৪৫) এবং তার স্ত্রী সাজেদা বেগম (৩৫) জমিটি জবরদখল করার পায়তারা শুরু করেন এবং বিভিন্ন সময় হুমকি প্রদান করেন। আজ বেলা ১২টার দিকে ফারিয়া আক্তার সুমি জমি বিক্রির বিষয়ে প্রতিবেশীদের সাথে আলাপকালে বিবাদীরা অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করলে বিবাদীরা মা ও মেয়েকে এলোপাথাড়ি মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১নং বিবাদী মুকুল মেম্বার সুমিকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেন এবং ২নং বিবাদী সাজেদা বেগম সুমির গলা থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। হামলার এক পর্যায়ে বিবাদীরা সুমির ৪ বছর বয়সী শিশু সন্তান ইয়াশাকে গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। বোনকে বাঁচাতে পারভীনের বড় বোন রাহিমা খাতুন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অভিযোগ অনুযায়ী, মুকুল মেম্বার হাতে থাকা কোদাল দিয়ে পারভীনের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান (রেজি নং- ৫৬১ ও ৫৬২)। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী পারভীন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে জখম" শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com