নিজস্ব প্রতিবেদক।। বাংলা প্রতিদিন :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা সভা থেকে অতর্কিতে বিএনপির স্থানীয় নির্বাচনী অফিসে হামলার অভিযোগ করা হয়েছে। হামলায় স্থানীয় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া মোড়ল ও যুবদল নেতা রাজিব জুম্মা গুরুতর আহত হয়। তারা রাজিব জুম্মার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ হামলায় কমপক্ষে ৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন।
এদিকে জামাতেম ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির লোকজন বিনা উস্কানিতে অর্তকিতে সালদৈ বাজারের তাদের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আফিসের আসবাবপত্র ভাংচুর করে এবং তাদের কর্মীদের পিটেয়ে আহত করা অভিযোগ করে। এ হামলা ও ভাংচূরে কমপক্ষে ১০জন আহত হয়েছে বলে অভিযোগ করেন । দুই দলই নিজেদের অবস্থানে থেকে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ফেসবুক লাইভে এসে নেতাকর্মীদের পরিস্থিতি শান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানান। তিনি সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।
অপর দিকে এই ঘটনার পর জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী নিজের ফেসবুক লাউভে এসে পরিস্থিতি শান্ত করতে নেতা-কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। তিনি কোন ফাঁদে পা না দেয়ার জন্য সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিতের দাবী জানান এবং বাজারের সিসি টিভির ফুটেজ জব্দ করার দাবী করেন। তিনি বলেন সিসি ক্যামেরা ও ভিডিওতে কারা কারা হামলা করেছে তা সুস্পষ্টভাবেই প্রমানিত। তিনি বলেন কোন ক্রমেই প্রকৃত ঘটনা যাতে আড়াল না হয় তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্টদের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে।