বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীমকে কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের  বিদায়ী সংবর্ধনা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা। মু. সালাহউদ্দিন আইউবী সংসদ সদস্য, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আত্মহত্য মহাপাপ, আত্মহত্যা মানে শুধু  নিজের জীবনের ধংশ নয়,পরিবার পরিজন ও রাষ্ট্রীয় অনেক স্বপ্নকে ধংশ করা। এই মাত্র কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে কাপাসিয়া ফকির মজনুশাহ সেতু থেকে অজ্ঞাতনামা এক তরুণী ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা ব্র্যাক ব্যাংক এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অদ্য বিকেল ৫ঘটিকায় ব্যাকব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা কাপাসিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন।
বিজ্ঞপ্তি :

সংঘাত নয় সম্প্রীতি: কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতের নির্বাচনী বিরোধের অবসান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) কাপাসিয়া থানায় ওসির মধ্যস্থতায় ১ম পক্ষের প্রতিনিধি মোঃ লাল মিয়া মোড়ল এবং ২য় পক্ষের প্রতিনিধি জাহিদ হাসান ও উভয় পক্ষের উর্ধ্বতন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আপোষনামা স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রচারণা চলাকালে উভয় পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। নির্বাচনী পরিবেশ শান্ত রাখা এবং স্থানীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ দুই পক্ষই তাদের অভিযোগ প্রত্যাহার করে নেয় এবং ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় উপজেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ও জেলা জামায়াতের আমীর মাওলানা শেফাউল হক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সংঘাত নয় সম্প্রীতি: কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতের নির্বাচনী বিরোধের অবসান

১১ জুন বৃহস্পতিবার ২০২৬ ইং
« « « বিস্তারিত কমেন্টে » » »
দৈনিক বাংলা প্রতিদিন.কম
DBP news
https://dailybanglapratidin.com